Contacts

6 No. Doctor's Lane, Kolkata-700014, West Bengal, India.

B.S.P.G ও তার কিছু কথা !

সালটা ছিল 2019। কয়েকটি যুবক স্বপ্ন দেখেছিল, মুক্তমঞ্চ -ছিল্পীদের মাথার উপর ছাতা ধরার মতো কেউ নেই। বিপদে-আপদে পাশে থাকার মতো কেউ নেই,তাদের কথা শুনবে এমন কেউ নেই, তখন তাদের মাথায় আসে,এমন কিছু একটা করা দরকার,যাতে তাদের কথা শোনার মতো কেউ থাকে,আর তারা একজন অভিভাবক পায়।
এই চিন্তা তাদের মাথায় ঘুরতে থাকে,এবং তখনই তারা সিদ্ধান্ত নেয়,তাদের এবার একত্রিত হতে হবে,নিজেদের সংগঠিত করতে হবে। সেই ভাবনা থেকেই তারা আহ্বান করে এক সমাবেশ এর, “ মুক্ত মঞ্চের শিল্পী এক হও“, দিনটা ছিল ১৫ই মে,বুধবার,২০১৯“ বয়েজঅন লাইব্রেরী,উল্টোডাঙ্গা”। সেই শুরু তাদের ১০০জন শিল্পীবন্ধুদের নিয়ে পথচলা, পরবর্তী সম্মেলন,ও রাজ্যস্তরে সমাবেশ হয় ১১ই আগস্ট,রবিবার,২০১৯ “যোগেশ মাইম একাডেমী,কলকাতা” তাদের স্বপ্নকে বাস্তবরূপ দিতে,এবং সামনে থেকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন,কিছু মহান ব্যক্তিত্ব। একে একে সংগঠনের সাথে যোগদান করেন,অভিনেতা শ্রী সুমিত গাঙ্গুলী, অভিনেত্রী শ্রীমতি মানালী মনীষা দে, অভিনেত্রী ইন্দ্রানী হালদার সংগঠনের নতুন করে নামকরণ হয় B. S. P. G (Bengal stage performers guild)। তাদের ট্যাগ লাইন হয়, “শিল্পীর সাথে,শিল্পীর পাশে” পথ চলা শুরু হতেই,বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় তাদের, এক শ্রেনীর শিল্পীরা তাদের তাচ্ছিল্য,কটূক্তি ও বিদ্রুপ করতে থাকে। তাচ্ছিল্যের সাথে বলতে থাকে, “এইসব করে কি হবে, সংগঠন করে কোনো শিল্পীর কোনো লাভ নেই” এইসব কথা মাথায় নিয়ে,তাচ্ছিল্য,কটূক্তি সহ্য করে,পথ চলতে থাকে BSPG, কারণ - BSPG কখনো হারতে শেখেনি |

শাল ২০২০,সারা পৃথিবীতে ধেয়ে আসে ভয়াবহ COVID. আমাদের শিল্পী সমাজও সকলের মতো কর্মহীন হয়ে পড়েন,শুরু হয় জীবন জীবিকার আলিক সমস্যা, ঠিক তখনই তাদের স্বপ্নের সংগঠন BSPG তাদের শিল্পী সমাজের পাশে এক মসিহা হয়ে দাঁড়ায়। “আসার আলো” প্রকল্পের আওতায়, হাজার হাজার শিল্পীদের বাড়িতে পৌঁছে দেয়, দুবেলার অন্ন, শিশুদের জন্য দুধ, অসুস্থের জন্য ওষুধ,। শিল্পীসমাজ একটু একটু করে বুঝতে থাকে,BSPG এর গুরুত্ব, ধীরে ধীরে শিল্পী সমাজের বহু শিল্পী সংগঠনের কর্মকাজের সাথে যুক্ত হতে থাকেন, একটু একটু করে প্রসার ও প্রচার বাড়তে থাকে, সমালোচক দের মুখেও কিছুটা কুলুপ আটকে যায় | সাল ২০২১,বাংলার বুকে ধেয়ে আসে ভয়াবহ “আমফান” ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় শিল্পী ও জনজীবন, এবার শুধু শিল্পীদের জন্য নয়, BSPG ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের জন্য, তাদের ত্রাণ পরিষেবা পৌঁছে যায়, পূর্ব মেদিনীপুর,সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ।

২০২১ এর শেষের দিকে যখন ভয়াবহ COVID-19 এর কালোছায়া কাটিয়ে জনজীবন স্বাভাবিক হচ্ছে, অথচ, শিল্পীরা তাদের মঞ্চ জীবন এবং নিজেদের জীবিকা শুরু করতে পারছে না | আবার আমাদের স্বপ্নের সংগঠন BSPG,শিল্পীদের সাথে নিয়ে কলকাতার রাজপথে নেমে পড়ে,তাদের দাবি আদায় এর উদ্যেশ্যে, সেই প্রথম সরকার এর নজরে আসে BSPG | সরকার পক্ষ এবং আমাদের সাথে আলোচনার মধ্য দিয়ে,রাতারাতি অনুমতি আসে মুক্ত মঞ্চের অনুষ্ঠান করার,,আবার শিল্পী কলাকুশলী ফেরেন তাদের মুক্ত মঞ্চে | এই সকল কর্মকাণ্ডের মাঝেই আমাদের সাথে আমাদের অভিভাবক হয়ে, আমাদের মাথায় তার ভালবাসার পরশ রাখেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী,সুরকার,গীতিকার শ্রী নচিকেতা চক্রবর্তী | এক নবজাগরণের মধ্য দিয়ে জন্ম হয়, আমাদের স্বপ্নের সংগঠন এবং বাংলার মুক্ত মঞ্চের শিল্পীদের একমাত্র ভরসার সংগঠন BSPG এর ।

একে একে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাস্তরের শিল্পীরা,সংগঠনের আরো শ্রীবৃদ্ধি করছেন,বাড়ছে শিল্পী কলাকুশলী,সাথেই বাড়ছে আরো দায়িত্ব। আজ BSPG একজন রাত জাগা প্রহরি, কমিটির অত্যাচার থেকে শিল্পীদের উদ্ধার করা, অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো, সব কিছুই হাঁসি মুখে করে চলেছে BSPG। শিল্পীদের অভিভাবক এর ভূমিকায় সর্বদা ব্যাস্ত। শিল্পী সমাজের সকল শিল্পী কলাকুশলী বন্ধুরা যদি পাশে থাকেন,,আগামী দিনে BSPG শুধুই স্বপ্নের নয়, হয়ে উঠবে আপনার আমার আমাদের শিল্পী সমাজের অহংকার এর সংগঠন BSPG |

সাম্প্রতিক সংবাদ ও মিডিয়া পাবলিকেশন্স